Date of Publication: [ ৩০ জুন, ১৯৯৭ ইং ]Documentation Index
Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
Use this file to discover all available pages before exploring further.
Preamble
যেহেতু ১৯৯৮ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়;সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-Sections/Articles
সংক্ষিপ্ত শিরোনামা
১৷ এই আইন নির্দিষ্টকরণ আইন, ১৯৯৭ নামে অভিহিত হইবে৷১৯৯৭-৯৮ অর্থ বত্সরের জন্য সংযুক্ত তহবিল হইতে ৩৭০১৮,১৮,৪৮,০০০ টাকা উত্তোলন
২৷ এই আইনের সহিত সংযুক্ত তফসিলের কলাম ২-এ বর্ণিত কার্যাদি নির্বাহের উদ্দেশ্যে ১৯৯৮ সালের ৩০শে জুন তারিখ সমাপ্য অর্থ বত্সর চলাকালীন সময়ে যে ব্যয় হইতে পারে তাহা বহনের জন্য তফসিলের কলাম ৫-এ বর্ণিত অর্থের অনধিক অর্থ, সর্বসাকুল্যে সাঁইত্রিশ হাজার আঠার কোটি আঠার লক্ষ আটচল্লিশ হাজার টাকা মাত্র, সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও প্রযোজ্য হইবে৷নির্দিষ্টকরণ
৩৷ এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে প্রদান ও প্রয়োগ করিবার জন্য অনুমোদিত অর্থসমূহ ১৯৯৮ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সর সম্পর্কে তফসিলে বর্ণিত কার্যাদির জন্য নির্দিষ্ট করা হইবে৷Footnotes
Click here to see the original act on the Bangladesh Legal Database.
