Date of Publication: [ ১০ সেপ্টেম্বর, ১৯৯৬ ]Documentation Index
Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
Use this file to discover all available pages before exploring further.
Preamble
যেহেতু ১৯৯৭ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়;সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-Sections/Articles
সংক্ষিপ্ত শিরোনামা
১৷ এই আইন নির্দিষ্টকরণ আইন, ১৯৯৬ নামে অভিহিত হইবে৷১৯৯৬-৯৭ অর্থ বত্সরের জন্য সংযুক্ত তহবিল হইতে উত্তোলনকৃত অর্থের অতিরিক্ত ২৫৩০৬,১৪,৫৫,০০০ টাকা উত্তোলন
২৷ সংযুক্ত তহবিল (অগ্রিম মঞ্জুরী দান ও নির্দিষ্টকরণ) আইন, ১৯৯৬ (১৯৯৬ সনের ৩ নং আইন) দ্বারা সংযুক্ত তহবিল হইতে উত্তোলনকৃত আট হাজার চারশত পঁয়ত্রিশ কোটি আটত্রিশ লক্ষ আঠার হাজার টাকার অতিরিক্ত এই আইনের সহিত সংযুক্ত তফসিলের কলাম ২-এ বর্ণিত কার্যাদি নির্বাহের উদ্দেশ্যে ১৯৯৭ সালের ৩০শে জুন তারিখ সমাপ্য অর্থ বত্সর চলাকালীন সময়ে যে ব্যয় হইতে পারে তাহা বহনের জন্য তফসিলের কলাম ৫-এ বর্ণিত অর্থের অনধিক অর্থ সর্বসাকুল্যে পঁচিশ হাজার তিনশত ছয় কোটি চৌদ্দ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও প্রযোজ্য হইবে৷নির্দিষ্টকরণ
৩৷ এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে প্রদান ও প্রয়োগ করিবার জন্য অনুমোদিত অর্থসমূহ ১৯৯৭ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সর সম্পর্কে তফসিলে বর্ণিত কার্যাদির জন্য নির্দিষ্ট করা হইবে৷Footnotes
Click here to see the original act on the Bangladesh Legal Database.
