Date of Publication: [ ৩১ মে, ১৯৮৯ ]Documentation Index
Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
Use this file to discover all available pages before exploring further.
Preamble
যেহেতু ভূমি সংস্কার কর্মসূচী বাস্ত্মবায়ন এবং সুষ্ঠু ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করার উদ্দেশ্যে ভূমি সংস্কার বোর্ড গঠনের জন্য বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়;সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-Sections/Articles
সংক্ষিপ্ত শিরোনামা ও প্রবর্তন
১৷ (১) এই আইন ভূমি সংস্কার বোর্ড আইন, ১৯৮৯ নামে অভিহিত হইবে৷(২) ইহা ২রা চৈত্র, ১৩৯৫ মোতাবেক ১৬ই মার্চ, ১৯৮৯ তারিখে বলবত্ হইয়াছে বলিয়া গণ্য হইবে৷সংজ্ঞা
২৷ এই আইনে “বোর্ড” বলিতে ভূমি সংস্কার বোর্ডকে বুঝাইবে৷আইনের প্রাধান্য
৩৷ আপাততঃ বলবত্ অন্য কোন আইনে বিপরীত যাহা কিছুই থাকুক না কেন, এই আইন ও তদধীন প্রণীত বিধির বিধানাবলী কার্যকর থাকিবে৷ভূমি সংস্কার বোর্ড গঠন
৪৷ (১) এই আইন বলবত্ হইবার পর সরকার, যথাশীঘ্র সম্ভব, ভূমি সংস্কার বোর্ড নামে একটি বোর্ড গঠন করিবে৷(২) একজন চেয়ারম্যান এবং অনধিক দুইজন সদস্য সমন্বয়ে বোর্ড গঠিত হইবে৷(৩) বোর্ডের চেয়ারম্যান ও সদস্যগণ সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাঁহাদের চাকুরীর শর্তাবলী সরকার কর্তৃক স্থিরীকৃত হইবে৷বোর্ডের কার্যাবলী
৫৷ বোর্ডের কার্যাবলী হইবে নিম্নরূপ, যথা :-(ক) সরকার কর্তৃক অর্পিত ভূমি সংস্কার ও ভূমি ব্যবস্থাপনা সম্পর্কিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন;(খ) কোন আইনের দ্বারা বা আইনের অধীন অর্পিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন৷বিধি প্রণয়ণের ক্ষমতা
৬৷ এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বিধি প্রণয়ন করিতে পারিবে৷রহিতকরণ ও হেফাজত
৭৷ (১) ভূমি সংস্কার বোর্ড অধ্যাদেশ, ১৯৮৯ (অধ্যাদেশ নং ১, ১৯৮৯) এতদ্দ্বারা রহিত করা হইল৷(২) অনুরূপ রহিতকরণ সত্ত্বেও, রহিত অধ্যাদেশের অধীন কৃত কাজকর্ম বা গৃহীত ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে৷Footnotes
Click here to see the original act on the Bangladesh Legal Database.
