Skip to main content

Documentation Index

Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt

Use this file to discover all available pages before exploring further.

Date of Publication: [ ৩০ জুন, ১৯৮৭ ]

Preamble

যেহেতু ১৯৮৭-৮৮ অর্থ বত্সরের কিছু অংশের কার্যসমূহ নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অগ্রিম অর্থ মঞ্জুরী দান করা সমীচীন ও প্রয়োজনীয়;সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ-

Sections/Articles

সংক্ষিপ্ত শিরোনামা

১। এই আইন নির্দিষ্টকরণ (অগ্রিম মঞ্জুরী দান) আইন, ১৯৮৭ নামে অভিহিত হইবে।

১৯৮৭-৮৮ অর্থ বৎসরের কিছু অংশের জন্য সংযুক্ত তহবিল হইতে ২৪৪১,৯১,২৫,০০০ টাকা অগ্রিম উত্তোলন

২। তফসিলের কলাম ২এ বর্ণিত কার্যসমূহ নির্বাহ ও উদ্দেশ্যসমূহ পূরণকল্পে ১৯৮৭-৮৮ অর্থ বৎসরের কিছু অংশের ব্যয় বহনের জন্য তফসিলের কলাম ৩এ বর্ণিত অর্থের অনধিক অর্থ, সর্বসাকুল্যে দুই হাজার চারশত একচলিস্নশ কোটি, একানব্বই লক্ষ, পঁচিশ হাজার টাকা, সংযুক্ত তহবিল হইতে প্রদেয় হইবে।

নির্দিষ্টকরণ

৩। এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে উত্তোলনের জন্য অনুমোদিত অর্থসমূহ উক্ত অর্থ বৎসরের কিছু অংশ সম্পর্কে তফসিলে উল্লিখিত কার্যাদি ও উদ্দেশ্যসমূহের জন্য নির্দিষ্ট করা হইবে।

Footnotes

Click here to see the original act on the Bangladesh Legal Database.