Date of Publication: [ ৩০ সেপ্টেম্বর, ১৯৯৩ ]Documentation Index
Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
Use this file to discover all available pages before exploring further.
Preamble
যেহেতু বাংলাদেশ জুট কর্পোরেশন বিলুপ্ত করার উদ্দেশ্যে Bangladesh Jute Corporation Ordinance, 1985 (XXX of 1985) রহিত করা এবং তত্সংশ্লিষ্ট বিষয়ে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়;সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-Sections/Articles
সংক্ষিপ্ত শিরোনামা ও প্রবর্তন
১৷ (১) এই আইন The Bangladesh Jute Corporation (Repeal) Act, 1993 নামে অভিহিত হইবে৷(২) ইহা ১৪ই ভাদ্র, ১৪০০ বাংলা মোতাবেক ২৯শে আগষ্ট, ১৯৯৩ ইংরেজী তারিখে বলবত্ হইয়াছে বলিয়া গণ্য হইবে৷২৷Ordinance No. XXX of 1985 এর রহিতকরণ ইত্যাদি
২৷ (১) Bangladesh Jute Corporation Ordinance, 1985 (XXX of 1985), অতঃপর উক্ত Ordinance বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত করা হইল৷(২) উক্ত Ordinance রহিত হইবার সংগে সংগে-(ক) উক্ত Ordinance দ্বারা গঠিত Bangladesh Jute Corporation, অতঃপর বিলুপ্ত কর্পোরেশন বলিয়া উল্লিখিত, বিলুপ্ত হইবে;(খ) বিলু্প্ত কর্পোরেশনের সকল সম্পদ, অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব ও সুবিধাদি এবং স্থাবর-অস্থাবর সকল সম্পত্তি, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ এবং অন্য সকল দাবী ও অধিকার সরকারে ন্যস্ত হইবে;(গ) বিলুপ্ত হইবার পূর্বে বিলুপ্ত কর্পোরেশনের স্বার্থে যে সকল ঋণ ও অন্যান্য দায়-দায়িত্ব ছিল তাহা দফা (ঙ) এর বিধান সাপেক্ষে, সরকারের ঋণ ও দায়-দায়িত্ব বলিয়া গণ্য হইবে;(ঘ) বিলুপ্ত হইবার পূর্বে বিলুপ্ত কর্পোরেশন কর্তৃক বা উহার বিরুদ্ধে যে সকল মামলা-মোকদ্দমা বা অন্যান্য আইনানুগ কার্যধারা চালু ছিল সেই সকলমামলা-মোকদ্দমা বা কার্যধারা সরকার কর্তৃক অথবা ক্ষেত্রমত সরকারের বিরুদ্ধে দায়েরকৃত মামলা-মোকদ্দমা বা কার্যধারা বলিয়া গণ্য হইবে;(ঙ) অন্য কোন আইনে, কোন চুক্তিতে, দলিলে বা চাকুরীর শর্তে যাহা কিছুই থাকুক না কেন, বিলুপ্ত হইবার পূর্বে কর্পোরেশনে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীগণ, দফা (চ) তে উল্লিখিত কর্মকর্তা ও কর্মচারীগণ ব্যতীত, এর চাকুরীর অবসান ঘটিবে এবং সেই কারণে তাহাদিগকে সরকার তত্কর্তৃক নির্ধারিত আর্থিক সুবিধাদি প্রদান করিতে পারিবে:তবে শর্ত থাকে যে, সরকার কোন নির্দিষ্ট কার্য সম্পাদনের প্রয়োজনে তত্কর্তৃক নির্ধারিত শর্তাধীনে এবং মেয়াদের জন্য তত্কর্তৃক নির্ধারিত সংখ্যক কর্মকর্তা ও কর্মচারীকে নিয়োজিত রাখিতে পারিবে;(চ) বিলুপ্ত কর্পোরেশনে প্রেষণে নিযুক্ত কর্মকর্তা ও কর্মচারীগণ, যদি কেহ থাকেন, যে সংস্থা বা কর্তৃপক্ষের নিকট হইতে প্রেষণে নিযুক্ত হইয়াছিলেন সেই সংস্থা বা কর্তৃপক্ষের নিকট প্রত্যাবর্তনের উদ্দেশ্যে দায়িত্ব বিমুক্ত হইয়াছেন বলিয়া গণ্য হইবে৷(৩) উপ-ধারা (২) এর বিধানাবলী বাস্তবায়নে কোন অসুবিধা দেখা দিলে উক্ত অসুবিধা দূরীকরণার্থে সরকার প্রয়োজনীয় আদেশ দিতে পারিবে৷অধ্যাদেশ নং ৭, ১৯৯৩ রহিতকরণ ইত্যাদি
৩৷ (১) Bangladesh Jute Corporation (Repeal) Ordinance, 1993 (অধ্যাদেশ নং ৭, ১৯৯৩) এতদ্দ্বারা রহিত করা হইল৷(২) উক্তরূপ রহিতকরণ সত্ত্বেও, রহিত অধ্যাদেশের অধীনে কৃত কাজকর্ম বা গৃহীত ব্যবস্থা এই আইনের অধীনে কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে৷Footnotes
Click here to see the original act on the Bangladesh Legal Database.
