Date of Publication: [ ৩০ জুলাই, ১৯৯২ ]Documentation Index
Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
Use this file to discover all available pages before exploring further.
Preamble
যেহেতু ১৯৯৩ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়;সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-Sections/Articles
সংক্ষিপ্ত শিরোনামা
১৷ এই আইন নির্দিষ্টকরণ আইন, ১৯৯২ নামে অভিহিত হইবে৷১৯৯২-৯৩ অর্থ বত্সরের জন্য সংযুক্ত তহবিল হইতে উত্তোলনকৃত অর্থের অতিরিক্ত ২১০১৮,৮৭,০০,০০০ টাকা উত্তোলন
২৷ নির্দিষ্টকরণ (অগ্রিম মঞ্জুরী দান) আইন, ১৯৯২ (১৯৯২ সালের ২০ নং আইন) দ্বারা সংযুক্ত তহবিল হইতে উত্তোলনকৃত চার হাজার দুইশত তিন কোটি সাতাত্তর লক্ষ চল্লিশ হাজার টাকার অতিরিক্ত তফসিলের কলাম ২-এ বর্ণিত কার্য ও উদ্দেশ্যসমূহ সম্পর্কে ১৯৯৩ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সর চলাকালীন সময়ে যে কতিপয় ব্যয় হইতে পারে তাহা বহনের জন্য তফসিলের কলাম ৩-এ বর্ণিত অর্থসমূহের অনধিক অর্থ সর্বসাকুল্যে একুশ হাজার আঠার কোটি সাতাশি লক্ষ টাকা সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও প্রযোজ্য হইবে৷নির্দিষ্টকরণ
৩৷ এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে প্রদান ও প্রয়োগ করিবার জন্য অনুমোদিত অর্থসমূহ ১৯৯৩ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সর সম্পর্কে তফসিলে বর্ণিত কার্য ও উদ্দেশ্যসমূহের জন্য নির্দিষ্ট করা হইবে৷Footnotes
Click here to see the original act on the Bangladesh Legal Database.
