Date of Publication: [ ২৭ জুন, ১৯৯০ ]Documentation Index
Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
Use this file to discover all available pages before exploring further.
Preamble
যেহেতু ১৯৯০ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান সমীচীন ও প্রয়োজন;সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন করা হইল:-Sections/Articles
সংক্ষিপ্ত শিরোনামা
১৷ এই আইন নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ১৯৯০ নামে অভিহিত হইবে৷১৯৮৯-৯০ সালের জন্য সংযুক্ত তহবিল হইতে ১৯৭৬,৯৬,৬৩,০০০ টাকা প্রদান
২৷ তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদি ও উদ্দেশ্যসমূহ সম্পর্কে ১৯৯০ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সর চলাকালীন সময়ে যে কতিপয় ব্যয় সেই বত্সরের অর্থ পরিশোধের আওতাধীন হইতে পারে তাহা বহনের জন্য তফসিলের কলাম ৩-এ বর্ণিত অর্থসমূহের অনধিক অর্থ সর্বসাকুল্যে এক হাজার নয়শত ছিয়াত্তর কোটি ছিয়ানব্বই লক্ষ তেষট্টি হাজার টাকা সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও প্রযোজ্য হইবে৷নির্দিষ্টকরণ
৩৷ এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে পরিশোধ ও প্রয়োগ করিবার জন্য অনুমোদিত অর্থসমূহ ১৯৯০ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সর সম্পর্কে তফসিলে উল্লিখিত কার্যাদি ও উদ্দেশ্যসমূহের জন্য নির্দিষ্ট করা হইবে৷Footnotes
Click here to see the original act on the Bangladesh Legal Database.
