Skip to main content
Date of Publication: [ ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ]

Preamble

যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যপূরণকল্পে, (Act No. XXVI of 1881) এর অধিকতর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে; সেহেতু ের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন:-

Sections/Articles

সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১।   (১) এই অধ্যাদেশ Negotiable Instruments (Amendment) Ordinance, 2026 নামে অভিহিত হইবে। (2) ইহা অবিলম্বে কার্যকর হইবে।

Act No. XXVI of 1881 এর section 141 এর সংশোধন

২। Negotiable Instruments Act, 1881 (Act No. XXVI of 1881) এর section 141 এর clause (c) এর পরিবর্তে নিম্নরূপ clause (c) প্রতিস্থাপিত হইবে, যথা:- ‘‘(c) no court inferior to that of a court of Metropoliton Joint Sessions Judge or of a court of Joint Sessions Judge, as the case may be, shall try any offence punishable under section 138 where the face value of the cheque exceeds Tk. 5 (five) lac; and every other offence punishable under section 138 shall be triable by a court of Metropolitan Magistrate or Magistrate of the first class.’’।
Click here to see the original act on the Bangladesh Legal Database.