Skip to main content

Documentation Index

Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt

Use this file to discover all available pages before exploring further.

Date of Publication: [ ২২ অক্টোবর, ২০২৫ ]

Preamble

যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ (২০২৫ সনের ২৫ নং অধ্যাদেশ) এর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে; সেহেতু ের ৯৩ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে, রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন, যথা:-

Sections/Articles

সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১।  (১) এই অধ্যাদেশ সাইবার সুরক্ষা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ নামে অভিহিত হইবে। (২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।

২০২৫ সনের ২৫ নং অধ্যাদেশের ধারা ২ এর সংশোধন

২। সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সনের ২৫ নং অধ্যাদেশ), অতঃপর উক্ত অধ্যাদেশ বলিয়া উল্লিখিত, এর ধারা ২ এর- (ক) দফা (ল) এ উল্লিখিত “টুলের এক্সেস” শব্দগুলির পর “বুঝাইবে” শব্দটি সংযোজিত হইবে; এবং (খ) দফা (শ) এ উল্লিখিত “কর্মকান্ড সংঘটিত হয়;” শব্দগুলি ও সেমিকোলনের পরিবর্তে “কর্মকান্ড সংঘটিত হয়) এবং” শব্দগুলি ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে।

২০২৫ সনের ২৫ নং অধ্যাদেশের ধারা ৫০ এর সংশোধন

৩।  উক্ত অধ্যাদেশের ধারা ৫০ এর- (ক) উপ-ধারা (১) এ উল্লিখিত “(২০২৩ সনের ৩৮ নং আইন)” সংখ্যাগুলি, শব্দগুলি ও বন্ধনীর পরিবর্তে “(২০২৩ সনের ৩৯ নং আইন)” সংখ্যাগুলি, শব্দগুলি ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে; এবং (খ) উপ-ধারা (৪) এর পর নিম্নরূপ নূতন উপ-ধারা (৪ক) সন্নিবেশিত হইবে, যথাঃ- “(৪ক) উক্ত আইন দ্বারা রহিতকৃত ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ (২০১৮ সনের ৪৬ নং আইন) এর ২১, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩১ ধারাসমূহে বর্ণিত অপরাধ সংঘটন ও সহায়তার অপরাধে কোনো আদালত বা ট্রাইব্যুনালে নিষ্পন্নাধীন কোনো মামলা বা অন্যান্য কার্যধারা অথবা কোনো পুলিশ অফিসার বা অন্য কোনো কর্তৃপক্ষের নিকট তদন্তাধীন মামলা বা কার্যক্রম বাতিল হইবে এবং উহাদের বিষয়ে আর কোনো কার্যক্রম গ্রহণ করা যাইবে না এবং উক্ত ধারাসমূহের অধীন কোনো আদালত বা ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত দণ্ড ও জরিমানা বাতিল বলিয়া গণ্য হইবে।”।
Click here to see the original act on the Bangladesh Legal Database.