Date of Publication: [ ০৪ সেপ্টেম্বর, ২০২৪ ]Documentation Index
Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
Use this file to discover all available pages before exploring further.
Preamble
যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে, বিশেষ নিরাপত্তা বাহিনী (Special Security Force) আইন, ২০২১ (২০২১ সনের ২৪ নং আইন) এর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে; সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে, রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন, যথা:-Sections/Articles
সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
১। (১) এই অধ্যাদেশ বিশেষ নিরাপত্তা বাহিনী (Special Security Force) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ নামে অভিহিত হইবে। (২) ইহা ৮ আগস্ট ২০২৪ তারিখ হইতে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে।২০২১ সনের ২৪ নং আইনের ধারা ২ এর সংশোধন
২। বিশেষ নিরাপত্তা বাহিনী (Special Security Force) আইন, ২০২১ (২০২১ সনের ২৪ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ২ এর দফা (খ) এবং (গ) বিলুপ্ত হইবে।২০২১ সনের ২৪ নং আইনের ধারা ৪ এর সংশোধন
৩। উক্ত আইনের ধারা ৪ এর উপ-ধারা (১) এ উল্লিখিত “প্রধানমন্ত্রী” শব্দের পর “বা, ক্ষেত্রমত, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা” শব্দগুলি ও কমাগুলি সন্নিবেশিত হইবে।২০২১ সনের ২৪ নং আইনের ধারা ৫ এর সংশোধন
৪। উক্ত আইনের ধারা ৫ এর উপ-ধারা (১) এ উল্লিখিত “প্রধানমন্ত্রীর” শব্দের পর “বা, ক্ষেত্রমত, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার” শব্দগুলি ও কমাগুলি সন্নিবেশিত হইবে।২০২১ সনের ২৪ নং আইনের ধারা ৮ এর সংশোধন
৫। উক্ত আইনের ধারা ৮ এর— (ক) উপ-ধারা (১) এ উল্লিখিত “এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর পরিবারের সদস্যগণ” শব্দগুলির পরিবর্তে “বা, ক্ষেত্রমত, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা” শব্দগুলি ও কমাগুলি প্রতিস্থাপিত হইবে; (খ) উপ-ধারা (৩) এ উল্লিখিত “, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর পরিবারের সদস্যগণ” কমা ও শব্দগুলির পরিবর্তে “বা, ক্ষেত্রমত, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা” শব্দগুলি ও কমাগুলি প্রতিস্থাপিত হইবে; এবং (গ) উপ-ধারা (৪) এ দুইবার উল্লিখিত “বা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর পরিবারের সদস্যগণ” শব্দগুলির পরিবর্তে উভয় স্থানে “বা, ক্ষেত্রমত, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা” শব্দগুলি ও কমাগুলি প্রতিস্থাপিত হইবে।২০২১ সনের ২৪ নং আইনের ধারা ৯ এর সংশোধন
৬। উক্ত আইনের ধারা ৯ এর উপ-ধারা (২) এ উল্লিখিত “, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর পরিবারের সদস্যগণ” কমা ও শব্দগুলির পরিবর্তে “বা, ক্ষেত্রমত, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা” শব্দগুলি ও কমাগুলি প্রতিস্থাপিত হইবে।Footnotes
Click here to see the original act on the Bangladesh Legal Database.
