Date of Publication: [ ০৪ জুলাই, ২০২৪ ]Documentation Index
Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
Use this file to discover all available pages before exploring further.
Preamble
যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন আইন, ১৯৯২ (১৯৯২ সনের ৪৩ নং আইন) এর অধিকতর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু, এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল : —Sections/Articles
সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
১। (১) এই আইন বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন (সংশোধন) আইন, ২০২৪ নামে অভিহিত হইবে। (২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।১৯৯২ সনের ৪৩ নং আইনের ধারা ২ এর সংশোধন
২। বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন আইন, ১৯৯২ (১৯৯২ সনের ৪৩ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ২ এর দফা (চ) এ দুইবার, উল্লিখিত “সচিব” শব্দের পরিবর্তে উভয় স্থানে “পরিচালক (প্রশাসন ও অর্থ)” শব্দগুলি ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে।১৯৯২ সনের ৪৩ নং আইনের ধারা ১০ এর সংশোধন
৩। উক্ত আইনের ধারা ১০ এর উপধারা (২) এ উল্লিখিত “সচিব” শব্দের পরিবর্তে “পরিচালক (প্রশাসন ও অর্থ)” শব্দগুলি ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে।১৯৯২ সনের ৪৩ নং আইনের ধারা ১১ এর সংশোধন
৪। উক্ত আইনের ধারা ১১ এর উপান্তটীকা ও উপধারা (১), (২) ও (৩) এ উল্লিখিত “সচিব” শব্দের পরিবর্তে প্রত্যেক স্থানে “পরিচালক (প্রশাসন ও অর্থ)” শব্দগুলি ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে।Footnotes
Click here to see the original act on the Bangladesh Legal Database.
