Skip to main content

Documentation Index

Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt

Use this file to discover all available pages before exploring further.

Date of Publication: [ ২২ সেপ্টেম্বর, ২০২১ ]

Preamble

যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্য পূরণকল্পে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ (২০১০ সনের ৫৪ নং আইন) এর অধিকতর সংশোধন সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-

Sections/Articles

সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১।   (১) এই আইন বিদ্যুৎ ও জ্বালানীর দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (সংশোধন) আইন, ২০২১ নামে অভিহিত হইবে। (২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।

২০১০ সনের ৫৪ নং আইনের ধারা ১ এর সংশোধন

২।  বিদ্যুৎ ও জ্বালানীর দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ (২০১০ সনের ৫৪ নং আইন) এর ধারা ১ এর উপ-ধারা (২) এ উল্লিখিত ‘‘১১ (এগার) বৎসর’’ সংখ্যা, বন্ধনী এবং শব্দগুলির পরিবর্তে ‘‘১৬ (ষোল) বৎসর’’ সংখ্যা, বন্ধনী এবং শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

Footnotes

Click here to see the original act on the Bangladesh Legal Database.