Skip to main content

Documentation Index

Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt

Use this file to discover all available pages before exploring further.

Date of Publication: [ ৩০ জুন, ২০১৬ ]

Preamble

যেহেতু ২০১৭ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয় ;সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-

Sections/Articles

সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১। (১) এই আইন নির্দিষ্টকরণ আইন, ২০১৬ নামে অভিহিত হইবে।(২) ইহা ১৭ আষাঢ়, ১৪২৩ বঙ্গাব্দ মোতাবেক ১ জুলাই, ২০১৬ খ্রিস্টাব্দ তারিখে কার্যকর হইবে।

২০১৬-২০১৭ অর্থবৎসরের জন্য সংযুক্ত তহবিল হইতে ৪৬৪৫৫৩,৯৭,৮৫,০০০ (চার লক্ষ চৌষট্টি হাজার পাঁচশত তিপ্পান্ন কোটি সাতানববই লক্ষ পঁচাশি হাজার) টাকা প্রদান

২। ২০১৭ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের যেই সকল ব্যয় হইতে পারে সেই সকল ব্যয় নির্বাহের জন্য এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদির বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত ৪৬৪৫৫৩,৯৭,৮৫,০০০ (চার লক্ষ চৌষট্টি হাজার পাঁচশত তিপ্পান্ন কোটি সাতানব্বই লক্ষ পঁচাশি হাজার) টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও ব্যয়যোগ্য হইবে।

নির্দিষ্টকরণ

৩। এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে প্রদান করিবার ও ব্যয় নির্বাহের জন্য অনুমোদিত অর্থ ২০১৭ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরে এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যের জন্য উহার বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত পরিমাণের অনধিক অর্থ নির্দিষ্ট করা হইল।

Footnotes

Click here to see the original act on the Bangladesh Legal Database.