Date of Publication: [ ৮ই এপ্রিল, ২০০৯ ]Documentation Index
Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
Use this file to discover all available pages before exploring further.
Preamble
যেহেতু গ্রাম সরকার আইন, ২০০৩ (২০০৩ সনের ৬নং আইন) রহিত করা সমীচীন ও প্রয়োজনীয়;সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ-Sections/Articles
সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
১। (১) এই আইন গ্রাম সরকার (রহিতকরণ) আইন, ২০০৯ নামে অভিহিত হইবে।(২) ইহা ০১ জুন ২০০৮ খ্রিস্টাব্দ তারিখে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে।২০০৩ সনের ৬নং আইন রহিতকরণ ও হেফাজত
২। (১) গ্রাম সরকার আইন, ২০০৩ (২০০৩ সনের ৬নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এতদ্বারা রহিত করা হইল।(২) উক্ত আইন রহিত হইবার সঙ্গে সঙ্গে-(ক) উহার অধীন গঠিত গ্রাম সরকার, অতঃপর বিলুপ্ত গ্রাম সরকার বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত করা হইল;(খ) বিলুপ্ত গ্রাম সরকারের সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ এবং অন্য সকল প্রকার সম্পদ সংশ্লিষ্ট এলাকার ইউনিয়ন পরিষদের অনুকূলে ন্যস্ত হইবে;(গ) বিলুপ্ত গ্রাম সরকারের সকল ঋণ ও দায়-দায়িত্ব সংশ্লিষ্ট এলাকার ইউনিয়ন পরিষদের ঋণ ও দায়-দায়িত্ব বলিয়া গণ্য হইবে; এবং(ঘ) বিলুপ্ত গ্রাম সরকারের অধীনে কৃত উহার সকল কার্য বা গৃহীত ব্যবস্থা বা কোন আদালতে বিচারাধীন কোন মামলা উক্তরূপ কার্য বা বিচার-ব্যবস্থা বা মামলা অকার্যকর, রহিত ও বাতিল বলিয়া গণ্য হইবে।২০০৮ সনের ২৩ নং অধ্যাদেশ রহিতকরণ
৩। এতদ্দ্বারা গ্রাম সরকার (রহিতকরণ) অধ্যাদেশ, ২০০৮ (২০০৮ সনের ২৩ নং অধ্যাদেশ) রহিত করা হইল।Footnotes
Click here to see the original act on the Bangladesh Legal Database.
