> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# সুপ্রীম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬

> সুপ্রীম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ

**Status:** Repealed

**Date of Publication:** ২৫ জানুয়ারি, ২০২৬

**Act No:** ২০২৬ সনের ১৭ নং অধ্যাদেশ

**এই অধ্যাদেশ সুপ্রীম কোর্ট সচিবালয় (রহিতকরণ) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪৭ নং আইন) দ্বারা রহিত করা হইয়াছে।**

যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্য পূরণকল্পে [সুপ্রীম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫](/laws/act-1585 "Act 1585") (২০২৫ সনের ৭২ নং অধ্যাদেশ) সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং

যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে;

সেহেতু [গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান](/laws/act-957 "Act 957") ের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে, রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন:-

### সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১। (১) এই অধ্যাদেশ [সুপ্রীম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬](/laws/act-1610 "Act 1610") নামে অভিহিত হইবে।

(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।

### ২০২৫ সনের ৭২ নং অধ্যাদেশের ধারা ১০ এর সংশোধন

২। [সুপ্রীম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫](/laws/act-1585 "Act 1585") (২০২৫ সনের ৭২ নং অধ্যাদেশ) এর ধারা ১০ এর উপ-ধারা (১) এর দফা (খ) এর পর নিম্নরূপ নূতন দফা (খখ) সন্নিবেশিত হইবে, যথা:-

“(খখ) বাংলাদেশের সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি;”।

***

### Footnotes

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-1610.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
