> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫

> [ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান এর ৯৩(২) অনুচ্ছেদ অনুযায়ী এই অধ্যাদেশটির কার্যকরতা লোপ পাইয়াছে।] মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ অধিকতর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ

**Status:** Active

**Date of Publication:** ০৫ নভেম্বর, ২০২৫

**Act No:** ২০২৫ সনের ৫৭ নং অধ্যাদেশ

যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে [মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২](/laws/act-1106 "Act 1106") (২০১২ সনের ৪৭ নং আইন) অধিকতর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়;

যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে;

সেহেতু [গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান](/laws/act-957 "Act 957") ের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন, যথা:-

### সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১। (১) এই অধ্যাদেশ [মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫](/laws/act-1570 "Act 1570") নামে অভিহিত হইবে।

(২) যেই তারিখে [রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫](/laws/act-1537 "Act 1537") (২০২৫ সনের ২৪ নং অধ্যাদেশ) কার্যকর হইবে সেই তারিখে এই অধ্যাদেশ কার্যকর হইবে।

### ২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ২ এর সংশোধন

২। [মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২](/laws/act-1106 "Act 1106") (২০১২ সনের ৪৭ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ২ এর-

(ক) দফা (৯) এর পরিবর্তে নিম্নরূপ দফা (৯) প্রতিস্থাপিত হইবে, যথা:-

“(৯) “আদেশ” অর্থ রাজস্ব নীতি বিভাগ কর্তৃক কর ভিত্তি, কর হার, কর অব্যাহতি ও কর নীতি সংশ্লিষ্ট বিষয়ে প্রদত্ত কোন সাধারণ বা বিশেষ আদেশ বা রাজস্ব বাস্তবায়ন বিভাগ কর্তৃক এই আইন বাস্তবায়ন, প্রয়োগ ও ব্যবস্থাপনা সংশ্লিষ্ট বিষয়ে প্রদত্ত কোন সাধারণ বা বিশেষ আদেশ বা অনুমোদিত মূসক কর্মকর্তা কর্তৃক প্রদত্ত কোন সাধারণ বা বিশেষ আদেশ;";

(খ) দফা (৫৩) এর পরিবর্তে নিম্নরূপ দফা (৫৩) প্রতিস্থাপিত হইবে, যথা:-

“(৫৩) “নির্ধারিত” অর্থ রাজস্ব নীতি বিভাগ কর্তৃক প্রণীত কর ভিত্তি, কর হার, কর অব্যাহতি ও কর নীতি সংশ্লিষ্ট কোন বিধি বা আদেশ দ্বারা নির্ধারিত বা রাজস্ব বাস্তবায়ন বিভাগ কর্তৃক প্রণীত এই আইন বাস্তবায়ন, প্রয়োগ ও ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কোন বিধি বা আদেশ দ্বারা নির্ধারিত;”;

(গ) দফা (৫৮) এর উপ-দফা (গ) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;

(ঘ) দফা (৬৯) এর পরিবর্তে নিম্নরূপ দফা (৬৯) প্রতিস্থাপিত হইবে, যথা:-

“(৬৯) “বিধি” অর্থ রাজস্ব নীতি বিভাগ কর্তৃক প্রণীত কর ভিত্তি, কর হার, কর অব্যাহতি ও কর নীতি সংশ্লিষ্ট কোন বিধি বা রাজস্ব বাস্তবায়ন বিভাগ কর্তৃক প্রণীত এই আইন বাস্তবায়ন, প্রয়োগ ও ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কোন বিধি;”;

(ঙ) দফা (৮২) এর পর নিম্নরূপ নূতন দফা (৮২ক) ও (৮২খ) সন্নিবেশিত হইবে, যথা:-

“(৮২ক) “রাজস্ব নীতি বিভাগ” অর্থ [রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫](/laws/act-1537 "Act 1537") (২০২৫ সনের ২৫ নং অধ্যাদেশ) এর অধীন গঠিত রাজস্ব নীতি বিভাগ;

(৮২খ) “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” অর্থ [রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫](/laws/act-1537 "Act 1537") (২০২৫ সনের ২৫ নং অধ্যাদেশ) এর অধীন গঠিত রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ;”; এবং

(চ) দফা (৯৭ক) এ উল্লিখিত “বোর্ডের” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের” এবং “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

### ২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ৪ এর সংশোধন

৩। উক্ত আইনের ধারা ৪ এর উপ-ধারা (২) এর দফা (চ) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব নীতি বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

### ২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ৫ এর সংশোধন

৪। উক্ত আইনের ধারা ৫ এর উপ-ধারা (১খ) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

### ২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ৭ এর সংশোধন

৫। উক্ত আইনের ধারা ৭ এর উপ-ধারা (১) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

### ২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ১৯ এর সংশোধন

৬। উক্ত আইনের ধারা ১৯ এর উপ-ধারা (৪) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

### ২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ২৫ এর সংশোধন

৭। উক্ত আইনের ধারা ২৫ এর দুই স্থানে উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব নীতি বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

### ২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ৩১ এর সংশোধন

৮। উক্ত আইনের ধারা ৩১ এর উপ-ধারা (২) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব নীতি বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

### ২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ৩২ক এর সংশোধন

৯। উক্ত আইনের ধারা ৩২ক এর পরিবর্তে নিম্নরূপ ধারা ৩২ক প্রতিস্থাপিত হইবে, যথা:-

“৩২ক। ব্যাখ্যা প্রদানের ক্ষমতা।- রাজস্ব নীতি বিভাগ এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা করযোগ্য যে কোন সেবার পরিধি নির্ধারণের লক্ষ্যে কর ভিত্তি, কর হার, কর অব্যাহতি ও কর নীতি সংশ্লিষ্ট বিষয়ে ব্যাখ্যা প্রদান করিতে পারিবে এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা আইন বাস্তবায়ন, প্রয়োগ ও ব্যবস্থাপনা সংশ্লিষ্ট বিষয়ে ব্যাখ্যা প্রদান করিতে পারিবে।”।

### ২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ৩৬ এর সংশোধন

১০। উক্ত আইনের ধারা ৩৬ এর উপ-ধারা (৭) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

### ২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ৩৮ এর সংশোধন

১১। উক্ত আইনের ধারা ৩৮ এর উপ-ধারা (৭) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব নীতি বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

### ২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ৪৩ এর সংশোধন

১২। উক্ত আইনের ধারা ৪৩ এর উপ-ধারা (৩) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব নীতি বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

### ২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ৫৩ এর সংশোধন

১৩। উক্ত আইনের ধারা ৫৩ এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব নীতি বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

### ২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ৫৪ এর সংশোধন

১৪। উক্ত আইনের ধারা ৫৪ এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব নীতি বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

### ২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ৫৮ এর সংশোধন

১৫। উক্ত আইনের ধারা ৫৮ এর-

(ক) উপ-ধারা (১) ও (২) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব নীতি বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; এবং

(খ) উপ-ধারা (৩) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (৩) প্রতিস্থাপিত হইবে, যথা:-

“(৩) উক্ত বিশেষ পরিকল্পে নিম্নবর্ণিত বিষয় অন্তর্ভুক্ত থাকিবে, যথা:-

উক্ত পণ্যের মোড়ক, বোতল, পাত্র বা ধারকে বা উহার গায়ে নিরাপত্তামূলক বৈশিষ্ট্য সম্বলিত স্ট্যাম্প, ব্যান্ডরোল, কিউআর কোড বা এআর কোড বা আরএফআইডি বা বিশেষ চিহ্ন বা বিশেষ আকারের এবং ডিজাইনের ছাপ সংক্রান্ত বা অনুরূপ কোন বিষয়; এবং

উক্ত স্ট্যাম্প, ব্যান্ডরোল, কিউআর কোড বা এআর কোড বা আরএফআইডি বা বিশেষ চিহ্ন বা ছাপের প্রস্তুতকরণ, অর্জন, বিতরণ, সংরক্ষণ, ব্যবহার, তদারকি, পর্যবেক্ষণ, হিসাব-নিকাশ, নিষ্পত্তিকরণ, ইত্যাদি সংক্রান্ত বা অনুরূপ কোন বিষয়।”।

### ২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ৬৪ এর সংশোধন

১৬। উক্ত আইনের ধারা ৬৪ এর-

(ক) উপ-ধারা (১) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব নীতি বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; এবং

(খ) উপ-ধারা (১ক) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (১ক) প্রতিস্থাপিত হইবে, যথা:-

“(১ক) এই আইনের অন্যান্য বিধানে ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন, প্রাকৃতিক দুর্যোগ, মহামারী, দৈব-দুর্বিপাক বা যুদ্ধের কারণে জনস্বার্থে, রাজস্ব নীতি বিভাগ, আদেশ দ্বারা, উক্তরূপ আপৎকালীন সময়ের জন্য সুদ ও জরিমানা আদায় হইতে অব্যাহতি প্রদানপূর্বক দাখিলপত্র পেশের সময়সীমা বৃদ্ধি করিতে পারিবে।”।

### ২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ৬৬ এর সংশোধন

১৭। উক্ত আইনের ধারা ৬৬ এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব নীতি বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

### ২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ৭০ এর সংশোধন

১৮। উক্ত আইনের ধারা ৭০ এর উপ-ধারা (৩) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

### ২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ৭৮ এর সংশোধন

১৯। উক্ত আইনের ধারা ৭৮ এর উপ-ধারা (১), (২), (৩) ও (৪) এর সকল স্থানে উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

### ২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ৭৯ এর সংশোধন

২০। উক্ত আইনের ধারা ৭৯ এর-

(ক) উপ-ধারা (১) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;

(খ) উপ-ধারা (২) এ উল্লিখিত “বোর্ডের” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের” এবং “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; এবং

(গ) উপ-ধারা (৩) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

### ২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ৮০ এর সংশোধন

২১। উক্ত আইনের ধারা ৮০ এর পরিবর্তে নিম্নরূপ ধারা ৮০ প্রতিস্থাপিত হইবে, যথা:-

“৮০। মূসক কর্মকর্তার আদেশ বা সিদ্ধান্ত সংশোধনে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের ক্ষমতা।- রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ স্ব-উদ্যোগে মূসক কর্মকর্তা কর্তৃক নিষ্পত্তিকৃত যে-কোন কার্যধারার নথিপত্র, বা তৎকর্তৃক প্রদত্ত যে-কোন আদেশ বা সিদ্ধান্তের যথার্থতা যাচাইয়ের লক্ষ্যে, নির্ধারিত পদ্ধতিতে ও সময়ে, উহা তলব করিয়া পরীক্ষা-নিরীক্ষা করতঃ যুক্তিযুক্ত যে-কোন আদেশ প্রদান করিতে পরিবে:

তবে শর্ত থাকে যে, এইরূপ কোন আদেশ দ্বারা কোন ব্যক্তির জন্য এই আইনের অধীন নির্ধারিত কোন অধিকার বা বাধ্যবাধকতা ক্ষুণ্ন করা যাইবে না।”।

### ২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ৮১ এর সংশোধন

২২। উক্ত আইনের ধারা ৮১ এর-

(ক) উপ-ধারা (১) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (১) প্রতিস্থাপিত হইবে, যথা:-

“(১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সচিব, রাজস্ব নীতি বিভাগ বা সংশ্লিষ্ট অনুবিভাগ প্রধান, রাজস্ব নীতি বিভাগের সকল ক্ষমতা প্রয়োগ ও কার্য সম্পাদন করিতে পারিবে এবং সচিব, রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ বা সংশ্লিষ্ট অনুবিভাগ প্রধান, রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের সকল ক্ষমতা প্রয়োগ ও কার্য সম্পাদন করিতে পারিবে।”;

(খ) উপ-ধারা (২) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; এবং

(গ) উপ-ধারা (৩) এ উল্লিখিত “বোর্ডের” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

### ২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ৯০ এর সংশোধন

২৩। উক্ত আইনের ধারা ৯০ এর উপ-ধারা (২) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

### ২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ৯৪ এর সংশোধন

২৪। উক্ত আইনের ধারা ৯৪ এর উপ-ধারা (১) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

### ২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ১০৭ এর সংশোধন

২৫। উক্ত আইনের ধারা ১০৭ এর উপ-ধারা (২ক) এ উল্লিখিত “জাতীয় রাজস্ব বোর্ড” শব্দগুলির পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

### ২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ১০৮ এর সংশোধন

২৬। উক্ত আইনের ধারা ১০৮ এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

### ২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ১১৯ এর সংশোধন

২৭। উক্ত আইনের ধারা ১১৯ এর উপ-ধারা (২) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

### ২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ১২৪ এর সংশোধন

২৮। উক্ত আইনের ধারা ১২৪ এর উপ-ধারা (১) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

### ২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ১২৫ এর সংশোধন

২৯। উক্ত আইনের ধারা ১২৫ এর উপ-ধারা (২) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

### ২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ১২৬ এর সংশোধন

৩০। উক্ত আইনের ধারা ১২৬ এর উপ-ধারা (২) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব নীতি বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

### ২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ১২৬ক এর সংশোধন

৩১। উক্ত আইনের ধারা ১২৬ক এর উপ-ধারা (১) ও (২) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

### ২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ১২৭খ এর সংশোধন

৩২। উক্ত আইনের ধারা ১২৭খ এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব নীতি বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

### ২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ১২৯ এর সংশোধন

৩৩। উক্ত আইনের ধারা ১২৯ এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

### ২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ১৩০ এর সংশোধন

৩৪। উক্ত আইনের ধারা ১৩০ এর উপ-ধারা (২) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

### ২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ১৩২ এর সংশোধন

৩৫। উক্ত আইনের ধারা ১৩২ এর দফা (গ) এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

### ২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ১৩৪ এর সংশোধন

৩৬। উক্ত আইনের ধারা ১৩৪ এর দুই স্থানে উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

### ২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ১৩৫ এর সংশোধন

৩৭। উক্ত আইনের ধারা ১৩৫ এর পরিবর্তে নিম্নরূপ ধারা ১৩৫ প্রতিস্থাপিত হইবে।

“১৩৫। বিধি প্রণয়নের ক্ষমতা।- এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে এবং উহার বিধানাবলী সাপেক্ষে, রাজস্ব নীতি বিভাগ কর ভিত্তি, কর হার, কর অব্যাহতি ও কর নীতি সংশ্লিষ্ট বিষয়ে এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ এই আইন বাস্তবায়ন, প্রয়োগ ও ব্যবস্থাপনা সংশ্লিষ্ট বিষয়ে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বিধি প্রণয়ন করিতে পারিবে।”।

### ২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ১৩৫ক এর সংশোধন

৩৮। উক্ত আইনের ধারা ১৩৫ক এ উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

***

### Footnotes

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-1570.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
